ঢাকাSaturday , 5 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে নকল প্রসাধনী জব্দের ঘটনায় দু’জনকে কারাদন্ড

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 5 December 2020, 21:23

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে বিপুল পরিমাণ নকল প্রসাধনী জব্দসহ দুই জনকে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে। সাজাপ্রাপ্তরা হলেন কুষ্টিয়া জেলার সদর সালদা গ্রামের মৃত জিন্নাত বিশ্বাসের ছেলে রানা বিশ্বাস (৩০) ও বিষু ব্যাপারির ছেলে আজিবার রহমান (৩৬)। সূত্র জানায়, দীর্ঘদিন যাবৎ কুষ্টিয়া জেলার রানা ও আজিবার উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রামে বাড়ি ভাড়া নিয়ে গোপনে বিভিন্ন মার্কেটে নকল প্রসাধনী বিক্রি করে আসছিল। খবর পেয়ে শুক্রবার রাত ৯ টার দিকে উপজেলা কমিশনার (ভূমি) নাজিবুল আলমের নেতৃত্বে পুলিশ সদস্যরা জনৈক খোকনের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল প্রসাধনী জব্দসহ দু’জনকে আটক করে। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবসায়ী রানা ও আজিবারকে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদানসহ জব্দকৃত প্রসাধনী আগুনে পুড়িয়ে বিনষ্ট করেন। এসময় উপস্থিত ছিলেন থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, উপ-পরিদর্শক তারিকুল ইসলাম, সিহাবুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক শেখ জামালসহ সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *