ঢাকাFriday , 4 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় গৃহবধুকে ধর্ষণের ঘটনায় মামলা: ধর্ষক কারাগারে


December 4, 2020 9:28 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বøাকমেইল ও পরকীয়ার ফাঁদে ফেলে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ধর্ষণের শিকার গৃহবধূ (২৫) বাদী হয়ে নারী শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় দেবহাটা থানায় মামলাটি দায়ের করেন।
পরবর্তীতে দেবহাটা থানার এসআই হাসিনা খাতুন সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা সখিপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক নওয়াব আলী (৩৮) কে গ্রেপ্তার করেন। শুক্রবার ধর্ষক নওয়াব আলীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ। একইসাথে ধর্ষণের ঘটনার আলামত সংগ্রহ এবং আদালতের অনুমতিক্রমে ভিকটিমের মেডিকেল চেকআপের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হয়। গ্রেপ্তারকৃত ধর্ষক নওয়াব আলী উপজেলার দক্ষিন পারুলিয়া গ্রামের আকবর গাজীর ছেলে।
ধর্ষণের শিকার গৃহবধূর পিতা নওয়াপাড়া গ্রামের জলিল গাজী জানান, দীর্ঘদিন ধরে তার মেয়েকে বøাক মেইল ও পরকীয়ার ফাঁদে ফেলে জোরপূর্বক ধর্ষণ করে আসছিল নওয়াব আলী। বৃহস্পতিবার সে ফের তার মেয়েকে জোরপূর্বক ধর্র্ষণ করলে ভিকটিম বিষয়টি তার পরিবারকে জানায়। একপর্যায়ে পরিবারের সদস্যদের সাথে নিয়ে থানায় হাজির হয়ে ভিকটিম গৃহবধূ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা নং-১।
বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, ধর্ষণের ঘটনায় ভিকটিম বাদী হয়ে মামলা দায়েরের কয়েক ঘন্টার মধ্যেই অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। তাছাড়া গ্রেপ্তারকৃতকে বিচারার্থে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। একইসাথে আলামত সংগ্রহ করে আদালতের অনুমতিক্রমে পরীক্ষা নিরীক্ষার জন্য প্রেরণ এবং ভিকটিমের মেডিকেল চেকআপের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।