ঢাকাFriday , 4 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঝাউডাঙ্গায় ফুটবল টুর্নামেন্টের তৃতীয় খেলা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 4 December 2020, 21:17

স্টাফ রিপোর্টার : ‘মাদককে না বলুন, মাদক মুক্ত সমাজ গড়–ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গায় সাবেক চেয়ারম্যান মরহুম সরদার এ. মুজিদ স্মৃতি স্মরণে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে ১ম রাউন্ডের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৪ ডিসেম্বর) বিকালে মরহুম সরদার এ. মুজিদের সহধর্মিণী নূর জাহান বেগম কুকরালী স্কাই স্পোর্টিং ক্লাব বনাম বিবিএস ভাদড়া একাদশের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়। ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ১ম রাউন্ডের তৃতীয় খেলায় ১-০ গোলে বিবিএস ভাদড়া একাদশকে পরাজিত করে কুকরালী স্কাই স্পোর্টিং ক্লাব জয়লাভ করে। তাদের নৈপুণ্যময় ফুটবল খেলা প্রদর্শনে মুগ্ধ হয়ে হাজার হাজার দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন সাবেক প্রধান শিক্ষক আছমত আলী, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, জাতীয় পাটির সাধারণ সম্পাদক ইফতিয়ার রহমান প্রমুখ। রেফারির দায়িত্ব পালন করেন নাজমুল হাসান। সহযোগিতায় ছিলেন হাসমত জামান, জফিরুল ও খান সামু। ধারাভাষ্য ছিলেন একবল হোসেন ও বিপ্লব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *