ঢাকাFriday , 4 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

করোনা উপসর্গে নারীর মৃত্যু

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 4 December 2020, 21:03

ডেস্ক রিপোর্ট : করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে সাবিত্রী দাস (৫৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা গ্রামের হরেন্দ্র নাথ দাসের স্ত্রী। শুক্রবার (০৪ ডিসেম্বর) সকালে মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এনিয়ে, জেলায় করোনার উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন অন্ততঃ ১৩০ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৩১ জন। মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, জ্বর, সর্দি, কাশি ও নিউমোনিয়াসহ, করোনার উপসর্গ নিয়ে ওই নারী গতকাল ৩ ডিসেম্বর সকালে মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি মারা যান। তিনি আরো জানান, তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হলেও এখনও পর্যন্ত তার রিপোর্ট পাওয়া যায়নি। সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ওই ব্যক্তির লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *