ঢাকাMonday , 24 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নওয়াপাড়ায় ছাত্রলীগের কর্মী সমাবেশ

admin ঢাকা
আপডেট: 24 September 2018, 22:48

নওয়াপাড়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার নওয়াপাড়ায় ৭, ৮ ও ৯নং ওয়ার্ড ছাত্র লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৪টায় নাংলা বাজারে নওয়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশরাফুল মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা।
সমাবেশে উপজেলা ছাত্র লীগের সহ-সভাপতি সাব্বির হোসেনের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজমুস শাহাদাৎ নফর বিশ^াস, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী প্রমুখ।
সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহন, সাতক্ষীরা সিটি কলেজ ছাত্র লীগের সভাপতি মহিদুল ইসলাম, উপজেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুর রহমান, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোমিন গাজী, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মনিরুজ্জামান মনি, ইউনিয়ন ছাত্রলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ওমর আলী, কুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক এনামুল হক সবুজ, নওয়াপাড়া ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, পারুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সজিব হোসেন, সখিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুজন, সাধারণ সম্পাদক তৈহিদ হোসেন, নওয়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবিদ হোসেন, দেবহাটা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহছান উল্লা কল্লোল, সাংগঠনিক সম্পাদক শামিম হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *