ঢাকাThursday , 3 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পারুলগাছা প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 3 December 2020, 21:15

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের ৫৯নং পারুলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১০ টায় বিদ্যালয়ের অফিস কক্ষে প্রধান শিক্ষক নজরুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন দাতা সদস্য সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, বিদ্যোৎসাহী সদস্য সহকারী শিক্ষক দীপঙ্কর সরদার, সামিরা সুলতানা, অভিভাবক সদস্য গ্রাম ডাক্তার তরুণ কুমার রায়, সাইফুল ইসলাম মোড়ল, নাজমুন্নাহার, শিক্ষক প্রতিনিধি রাশিদা খাতুন প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে বিদ্যালয়ের জমিদাতা সদস্য, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও রোকেয়া মনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিনকে সভাপতি এবং কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র সহকারী শিক্ষক দীপঙ্কর সরদারকে সহ-সভাপতি মনোনীত করা হয়। এদিকে রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন পারুলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। বিবৃতিদাতারা হলেন সহ-সভাপতি আহাদুজ্জামান আহাদ, শেখ সাদেকুর রহমান, সাধারণ সম্পাদক ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু, যুগ্ম সম্পাদক এসএম গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, অর্থ সম্পাদক গাজী মিজানুর রহমান, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক বাবলা আহমেদ, কার্যনির্বাহী সদস্য অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক সনৎ কুমার গাইন, সদস্য নারায়ণ চক্রবর্তী রাজিব, আফজাল হোসেন, জিএম বারী, ফারুক হোসেন লিমন, জামাল উদ্দীন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *