ঢাকাThursday , 3 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঝাউডাঙ্গায় মোবাইল কোর্টে জরিমানা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 3 December 2020, 21:07

স্টাফ রিপোর্টার : সদর উপজেলার ঝাউডাঙ্গায় মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করায় ও মাস্ক না পরায় মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান ঝাউডাঙ্গা বাজারে আশিক এন্টার প্রাইজে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে দুই হাজার টাকা ও মাস্ক পরিধান না করায় গীতা স্টুডিও এবং জাহানারা ভ্যারাইটিস স্টোরকে এক হাজার টাকা জরিমানা করেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান জানান, সাতক্ষীরার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় নিশ্চিতকরণে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *