ঢাকাWednesday , 2 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলেদের মাঝে নিরাপত্তা ও শীতবস্ত্র বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 2 December 2020, 21:59

রাকিবুল ইসলাম : মুজিব বর্ষ উপলক্ষে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের জেলে বাওয়ালিদের মাঝে শীতবস্ত্র, লাইফ জ্যাকেট ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (০২ ডিসেম্বর) দুপুরে শ্যামনগর উপজেলার কৈখালীতে বাংলাদেশ কোস্ট গার্ডের পশ্চিম জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম হাবিবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল এম. আশরাফুল হক জেলেদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি বলেন, ‘সুন্দরবনের সুরক্ষা ও দস্যু মুক্ত করতে কোস্ট গার্ডের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। একই সাথে জেলে বাওয়ালিদের জীবন-জীবিকা নিরাপদ করতে কোস্ট গার্ড সবসময় আন্তরিকভাবে কাজ করছে, আগামীতেও এই তৎপরতা অব্যাহত থাকবে’। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পশ্চিম জোন মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন এম হামিদুল ইসলাম, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, কালিগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন আলী, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা প্রমুখ। এ সময় উপক‚লীয় এলাকার ৩শ’ জন দুস্থ জেলে বাওয়ালিদের মাঝে কম্বল এবং ১শ’ জন জেলে বাওয়ালিদের মাঝে লাইভ জ্যাকেট, রেডিও, টর্চ-লাইট, রেইন কোট ও সাবানসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *