ঢাকাWednesday , 2 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি সদর বাজার বণিক সমিতির সভাপতি লিংকন সেক্রেটারি বাবু

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 2 December 2020, 21:44

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি সদর বাজার বণিক সমিতির কমিটি গঠন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) রাতে আশাশুনি বাজার চাঁদনিতে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসি (তদন্ত) মাহফুজুর রহমান, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি,এম আল ফারুক, চেয়ারম্যান প্রার্থী হোসেনুজ্জামান। মতবিনিময় সভা শেষে গোপন ব্যালটের মাধ্যমে মফিজুল ইসলাম লিংকন সভাপতি, জাহিদুল ইসলাম বাবু সেক্রেটারি, ডা. কামরুজ্জামান সহ-সভাপতি, লতিফুর রহমান সুমন যুগ্ম সম্পাদক ও ইসমাইল হোসেন কোষাধ্যক্ষ নির্বাচিত হয়। বাজার ব্যবসায়ীদের বিভিন্ন উপ কমিটির সভাপতি, সম্পাদক মোট ৪৮ জন ভোটারের ভিতর ৪৪ জন ভোটার ভোট প্রদান করেন। নির্বাচন পরিচালনা করেন থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির ও সদর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা মিলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *