ঢাকাMonday , 24 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় মিনা দিবস পালন

admin ঢাকা
আপডেট: 24 September 2018, 22:12

তালা প্রতিনিধি: তালায় মীনা দিবস-১৮ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে শিল্পকলা একাডেমি হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. অহিদুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল্লাহ আল মামুম, পরিবার পরিকল্পনা অফিসার মো. আমিনুল ইসলাম, তালা প্রেসক্লাব সভাপতি প্রণব ঘোষ বাবলু, ইন্সট্রাক্টর মো. ঈমান আলী, সহকারি শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, মো. আসলাম হোসেন, দেবাশিষ দাশ, সঞ্জয় মন্ডল, আলমগীর হোসেন, মিজানুর রহমান, শিক্ষক মো. আব্দুর রাজ্জাক, সুপ্রিয়া রানী প্রমুখ।
এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *