ঢাকাMonday , 30 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 30 November 2020, 22:02

প্রেস বিজ্ঞপ্তি : সারা বাংলায় উগ্র সাম্প্রদায়িকতা এবং স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপির জামায়াতের নাশকতা জঙ্গিবাদ মৌলবাদ জ্বালাও পোড়াও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় জেলা যুবলীগের আয়োজনে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। মিছিল শেষে জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি যুবলীগ নেতা কাজী আকতার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা ফিরোজুল হক বাপ্পি, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম চক্রবর্তী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, রানা, যুবলীগ নেতা নূরে আলম মুকুল, পৌর যুবলীগ নেতা তাইজুল ইসলাম, রাজু, মাসুদ, মনোয়ার হোসেন, শুকুর আলী, মুজিদ হোসেন, ক্যাপটেন, মিলন, শরিফুল, রাজিব, কুদ্দুস, ময়না, জুয়েল, রাজু মোল্লা প্রমুখ। বক্তারা বলেন, জাতির জনকের স্মৃতি রক্ষার্থে কোন ধরনের বিভ্রান্তি মূলক বক্তব্য যুবলীগ মেনে নেবে না। যুবলীগ যতদিন রাজপথে থাকতে ততদিন কোন অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। যুবলীগ রাজপথে ছিল, রাজপথে থাকবে। বক্তারা অবিলম্বে বঙ্গবন্ধু ভাস্কর্য নির্মাণের বিরুদ্ধে উস্কানিক মূলক বক্তব্য দেওয়ায় মাও: মামুনুল হককে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *