বেপরোয়া দেবহাটার সাইফুল : পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা
দেবহাটা প্রতিনিধি: দেবহাটার অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম ওরফে ফেন্সি সাইফুল ওরফে কালা সাইফুল (৩০) বেপরোয়া হয়ে উঠেছে। সে দেবহাটা উপজেলার উত্তর সখিপুর খেজুরবাড়ীয়া গ্রামের শাহিদা বেগমের ছেলে। মাদক ব্যবসায়ী সাইফুল বর্তমানে মা শাহিদা বেগমের সাথে ওই গ্রামে তার নানা মৃত আব্দুল গফফারের বাড়ী বসবাস করে এবং পাশাপাশি ফেন্সিডিল, বিদেশী মদ, গাঁজা, ইয়াবাসহ মাদকের রমরমা পাইকারী ও খুচরা ব্যবসা চালিয়ে আসছে বলে অভিযোগ এলাকাবাসীর।
স্থানীয়রা জানান, সা¤প্রতিক সময়ে বেশ জমজমাট হয়ে উঠেছে সাইফুলের মাদক ব্যবসা। রাতের আঁধারে উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ইছামতি নদী পার করে ভারত থেকে ফেন্সিডিল ও বিদেশী মদের চালান নিয়ে এসে স্থানীয়ভাবে বিক্রিসহ কৌশলে জেলা ও জেলার বাইরে বিভিন্ন স্থানে সরবরাহ করছে সাইফুল। মাদকের চোরাচালান এবং হুন্ডির মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে মাদকের টাকা লেনদেনে সাইফুলের সাথে জড়িত রয়েছে উত্তর সখিপুর (বাজার সংলগ্ন) এলাকার এক হুন্ডি ব্যবসায়ী।
চলতি বছরে আইন শৃঙ্খলা বাহিনীর পৃথক অভিযানে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী সাইফুলের ঘনিষ্ট এক সহযোগী এবং তারই সরবরাহকৃত ফেন্সিডিলের অপর বড় চালানসহ খুলনার অন্যতম মাদক ব্যবসায়ী শেখ রানা খুলনা জেলা ডিবি পুলিশের হাতে আটক হয়।
সাইফুলের মাদকে আসক্ত হয়ে ক্রমশ ধ্বংস হচ্ছে সখিপুর, পারুলিয়া, খেজুরবাড়িয়া, কুলিয়া সহ আশপাশের এলাকার যুবসমাজ। তাছাড়া মাদকের টাকা যোগাড় করতে মাদকাসক্তদের উৎপাতে এসব এলাকায় দিনদিন বেড়েই চলেছে চুরি, ছিনতাই, ইভটিজিং সহ নানা অপরাধ মুলোক কর্মকাÐ।
এলাকার কয়েকজন মাদকসেবী পরিচয় গোপন রাখার শর্তে জানান, নিয়মিত সাইফুলের মাধ্যমে মাদকের যোগান ও চাহিদা মিটছে তাদের।
মাদক ও হুন্ডির ব্যবসার বিষয়ে জানতে চাইলে প্রথমদিকে অভিযোগ অস্বীকার করলেও পরবর্তীতে সত্যতা স্বীকার করে মাদক ব্যবসায়ী সাইফুল বলেন, সবাইকে ম্যানেজ করে এ কাজ করতে হয়। পত্রিকায় নিউজ করলে খুব বেশি ক্ষতি আমার হবেনা। হয়তো দু’এক দিন সাময়িক ঝামেলা পোহাতে হবে। তারপর সব আবার ঠিক হয়ে যাবে। এ ব্যাপারে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এধরনের অপরাধ কর্মকাÐে জড়িত থাকলে অবশ্যই অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে।
এদিকে এলাকার যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা ও অপরাধ কর্মকান্ড রোধে চিহ্নিত মাদক ব্যবসায়ী সাইফুলকে গ্রেপ্তারের জন্য সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন আলী এবং ওসি বিপ্লব কুমার সাহার হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

Leave a Reply