ঢাকাFriday , 27 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে শ্রমিকলীগের সহ-সভাপতির মৃত্যু

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 27 November 2020, 21:10

শ্যামনগর অফিস : শ্যামনগর উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সুকুমার চক্রবর্তী (৫০) স্ট্রোক জনিত কারণে পরলোকগমন করেছেন। নিহতের পরিবার সূত্র জানায়, শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ১ টার দিকে তার নিজ অফিসে আকস্মিক অসুস্থতা বোধ করলে নিকটবর্তী শ্যামনগর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি নকিপুর গ্রামের শিবপদ চক্রবর্তী ছেলে ও শ্যামনগর সদর ইউপি সদস্য শক্তি শেখর চক্রবর্তী, বাবলু চক্রবর্তীর ভাই। তার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস,এম জগলুল হায়দার, উপজেলা চেয়ারম্যান এস,এম আতাউল হক দোলন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি কামরুল ইসলাম নান্টু, নকিপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি ফিরোজ হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *