ঢাকাMonday , 24 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বড় বন্ধুদের উপহার পেল বকচরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা

admin
September 24, 2018 10:03 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: বড় বন্ধুরা প্রতি মাসের ন্যায় এবারও সদর উপজেলার বকচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপহার দিয়েছে।
সোমবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বড় বন্ধুরা গিয়ে ছোট্ট বন্ধুদের হাতে উপহার হিসেবে তিনটি করে খাতা ও দুটি করে কলম তুলে দেয়।
এ সময় উপহার হিসেবে খাতা-কলম পেয়ে উচ্ছ্বসিত শিশু শিক্ষার্থী ছোট্ট বন্ধুরা প্রতিবারের ন্যায় এবারো সেই একই প্রত্যয় ব্যক্ত করে বলে, খাতা ভরে লিখব, অভিভাবকদের কথা শুনব, ভালো ফলাফল করব।
এসময় বড় বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন, বাহলুল করিম, মফিজুল ইসলাম অক্ষর, এস এম নাহিদ হাসান, শামছুন্নাহার মুন্নী।
প্রসঙ্গত, সাতক্ষীরা সরকারি কলেজের পাঁচ শিক্ষার্থী ২০১৫ সালের আগস্ট মাসে একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় ছোট শিশু শিক্ষার্থীদের সাথে আনন্দ ভাগাভাগি করে নেয়ার। এ জন্য নিজেদের টিউশনির টাকা থেকে প্রত্যেকে ২০০ করে টাকা তুলে ৩০ শিশু শিক্ষার্থীর হাতে উপহার হিসেবে তুলে দেয় খাতা ও কলম। নিজেদের পরিচিত করে ‘বড় বন্ধু’ হিসেবে।
এরপরই পত্র-পত্রিকায় বড় বন্ধুদের খবর পড়ে তাদের সাথে একে একে যুক্ত হয় একজন চিকিৎসক, একজন শিক্ষক, একজন গবেষক, একজন রেডিও কর্মকর্তা, একজন সাংবাদিক, সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী তুহিনুর রহমানসহ আরো কয়েকজন শিক্ষার্থী।
এতে পাঁচ বড় বন্ধুর সেই উদ্যোগ সম্প্রসারিত হতে থাকে। একটি স্কুল থেকে উদ্যোগ ছড়িয়ে পড়ে তিনটি স্কুলে। এরই ধারাবাহিকতায় সোমবার দুটি স্কুলের ৬০ শিক্ষার্থীকে দেয়া হয় খাতা ও কলম। লক্ষ্য আছে মঙ্গলবার তারা যাবে সদর উপজেলার বেতনা নদীর পাড়ে মাছখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের কাছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।