ঢাকাFriday , 27 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় প্রতিপক্ষকে ফাঁসাতে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 27 November 2020, 20:57

রেজাউল ইসলাম, কলারোয়া : কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের বিশ্বাসপাড়ায় কৃষক মোসলেম উদ্দীন বিশ্বাসকে (৬০) গলা কেটে হত্যার ঘটনায় ব্যবহৃত ছুরি ও হ্যান্ড গেøাভস উদ্ধার করেছে পুলিশ। একই সাথে হত্যাকান্ডের সময় হত্যাকারীর শরীরে পরিহিত আবুল কালাম আজাদের ভাইপো হাবিবুরের জ্যাকেট ও কাদামাখা প্যান্ট হাবিবুরের নিজ বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেফতার নিহত মোসলেম উদ্দীন বিশ্বাসের ছোট জামাতা দেয়াড়া দাখিল মাদ্রাসার শিক্ষক আবুল কালাম আজাদের দেওয়া তথ্য মতে শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে নিহতের বাড়ির ৫০০ গজ দূরের একটি পুকুর থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি ও হ্যান্ড গেøাভস উদ্ধার করা হয়। সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাউদ্দিন জানান, হত্যাকান্ডের পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং হত্যাকান্ডের রহস্য উন্মোচনে প্রযুক্তি কাজে লাগিয়ে তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে শুক্রবার সকালে গ্রেফতার করা হয় নিহত মোসলেম উদ্দীন বিশ্বাসের ছোট জামাতা দেয়াড়া দাখিল মাদ্রাসার শিক্ষক আবুল কালাম আজাদকে ওরফে মিজানকে। তার স্বীকারোক্তি মোতাবেক নিহতের বাড়ির ৫০০ গজ দূরের একটি পুকুর থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি ও হ্যান্ড গেøাভস উদ্ধার করা হয়েছে। একই সাথে ঘটনায় জড়িত মিজানের ভাইপো ও মতলেব খাঁর ছেলে হাবিবুরের ঘর থেকে হত্যাকান্ডের সময় গায়ে থাকা হাবিবুরের জ্যাকেট ও কাদামাখা প্যান্ট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার আবুল কালাম আজাদকে স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য আদালতে পাঠানো হবে। গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় কলারোয়া থানায় অজ্ঞাতনামা মামলা দায়ের করেন নিহতের বড় ছেলে মুস্তাফিজুর রহমান। যাহার মামলা নং-২৬। উল্লেখ্য, গত ২৪ নভেম্বর দিবাগত রাতের কোন এক সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে কৃষক মোসলেম উদ্দীন বিশ্বাসকে গলা কেটে হত্যা করা হয়। হত্যার কারন হিসেবে প্রাথমিকভাবে জানা যায় আবুল কালাম আজাদ ¯œাতক সার্টিফিকেট জাল হওয়ায় অভিযোগ তোলেন দেয়াড়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ওয়াজেদ আলী খাঁ কে ফাসাতে পরিকল্পিতভাবে এই হত্যাকান্ড ঘটিয়েছেন আবুল কালাম আজাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *