কালিগঞ্জে মাদক বিরোধী সমাবেশ
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে রোটারি ক্লাব অব গুলশান এভিনিউ’র আয়োজনে উপজেলায় ধলবাড়িয়া ইউনিয়নের সেকেন্দারনগরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন। ‘‘মাদককে না বলুন,সমাজকে ভালো বাসুন’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বীর মুক্তিযোদ্ধা এসএম মমতাজ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, রতনপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমান প্রমুখ। সভা শেষে লটারির মাধ্যমে ১০০ টি গাছ বিতরণ করা হয়।

Leave a Reply