ঢাকাThursday , 26 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় নৌকার প্রার্থীকে বিজয়ী করতে জাতীয় পার্টির সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 26 November 2020, 20:32

দেবহাটা প্রতিনিধি : আগামী ১০ ডিসেম্বর দেবহাটা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে জাতীয় পার্টির বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলা জাতীয় পার্টির আয়োজনে সখিপুর ইউনিয়ন পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাবুদ গাজীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান বকুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মুজিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সাবেক দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবুল ফজল, উপজেলা আওয়ামী লীগের সাবেক ও প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক এবং সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সভাপতি আনছার আলী, ইব্রাহিম সরদার, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন আনু, দপ্তর সম্পাদক আব্দুল গফুর, অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক খান, মহিলা সম্পাদিকা সাফিয়া পারভীন, সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মিঠু। এসময় উপস্থিত ছিলেন দেবহাটা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও ইউপি সদস্য মাহবুবর রহমান বাবলু, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আজগার আলী, পারুলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি জাহান আলী, সাধারণ সম্পাদক ইউপি সদস্য সালাউদ্দীন সরাফি, সখিপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আফছার আলী, সাংগঠনিক সম্পাদক বাবুর আলী, কুলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা: শোকর আলী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ভুট্ট, উপজেলা কৃষক পার্টির সভাপতি আব্দুল মজিদ, শ্রমিক পার্টির সভাপতি আবুল হোসেন, উপজেলা যুব সংহতির সভাপতি মোসফিকুর রহমান, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক ফিরোজ হোসেন, সদস্য মামুন ইসলাম মাওলা, মন্টু, মুজিবর রহমান, সালাউদ্দীন সরদার, ফেরদৌস আলম, উপজেলা ছাত্র সমাজের সভাপতি ডা: আহছান হাবীব প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *