ঢাকাThursday , 26 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়া হাসপাতাল সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 26 November 2020, 20:28

কলারোয়া প্রতিনিধি : কলারোয়া হাসপাতাল সড়ক সংস্কারের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে কাজ বন্ধ করে দিয়েছেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মনিরুজ্জামান ও প্রকৌশলী ওজিয়ার রহমান। বুধবার (২৫ নভেম্বর) উক্ত কাজ বন্ধ করে দিয়ে ভালো খোয়া না আনা পর্যন্ত কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে, পৌরসভার বিশেষ বরাদ্দকৃত ৬৩ লাখ ৬ হাজার ৩৫৪ টাকায় ১৮৩৭ ফুট লম্বা, ১৫ ফুট চওড়া ও ১ফুট উচ্চতা সড়ক ও জনপদের আওতায় কলারোয়ার সাত্তার হার্ডওয়্যার হতে হাসপাতাল অভিমুখে কার্পেটিং রাস্তা সংস্কার গত ১৮ নভেম্বর উদ্বোধন করা। কাজের ঠিকাদার কলারোয়ার আলিফ এন্টারপ্রাইজের মালিক আসাদুজ্জামান। রাস্তাটি সংস্কারে ভালো ইট দেওয়ার কথা থাকলেও নিæমানের ইট, খোয়া, দিয়ে যেন-তেন ভাবে কাজটি করা হচ্ছিল। এলাবাসীর অভিযোগের ভিত্তিতে সত্যতা পেয়ে পৌর মেয়র ও প্রকৌশলী কাজটি বন্ধ করে দিয়েছেন।
এ বিষয়ে কলারোয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মনিরুজ্জামান বলেন, ‘৬৩ লক্ষ টাকা কাজের টেন্ডার দেওয়া হয়। কিন্তু সেখানে যে খোয়া ব্যবহার করা হয়েছে। তা খুবই নিæমানের। যে কারণে কাজটি বন্ধ করে দিয়েছি। যতক্ষণ খোয়া ভালো না আসবে ততক্ষণ কাজটি বন্ধ থাকবে’।
প্রকৌশলী ওজিয়ার রহমান বলেন, ‘সেখানে খুবই নিæমানের খোয়া ব্যবহার করা হচ্ছিল। আমরা কাজটি বন্ধ করে দিয়েছি। ভালো খোয়া না আসা পর্যন্ত কাজটি বন্ধ থাকবে’। এলাকাবাসীর দাবি জনবহুল এই রাস্তাটির কাজ সঠিকভাবে এবং ভালো মানের খোয়া দ্বারা নির্মাণ করা হোক। ঠিকাদার আসাদুজ্জামান বলেন, ‘সেখানে কোন নি¤œ মানের খোয়া দেওয়া হয়নি। পৌর মেয়র কি কারণে কাজটি বন্ধ করে দিয়েছে তা আমার জানা নেই’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *