ঢাকাThursday , 26 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে স্বাস্থ্য কর্মীদের কর্ম বিরতি

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 26 November 2020, 20:24

শ্যামনগর অফিস : ‘‘ভ্যাকসিন হিরো সম্মান, স্বাস্থ্য সহকারীর অবদান’’- এ শ্লোগানে বেতন বৈষম্য নিরসনের দাবিতে শ্যামনগরে কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে স্বাস্থ্য-কর্মীরা। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০ টা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীগণ উপস্থিত ছিলেন। এসোসিয়েশনের শ্যামনগর উপজেলা সভাপতি মেফতাউল হক (রাজিব) ও সাধারণ সম্পাদক ভবসিন্ধু মন্ডল জানান, স্বাস্থ্য পরিদর্শক- ১১ গ্রেড, সহকারী স্বাস্থ্য পরিদর্শক- ১২ গ্রেড ও স্বাস্থ্য সহকারী- ১৩ গ্রেড এবং প্রশিক্ষণ পরবর্তী স্বয়ংক্রিয় ভাবে ১১ তম গ্রেড প্রদান করে নিয়োগ বিধি সংশোধন সহ বেতন বৈষম্য নিরসনের যৌক্তিক দাবিতে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে এ কর্মসূচি পালিত হচ্ছে। কর্মসূচির সার্বিক পরিচালনায় ছিলেন স্বাস্থ্য পরিদর্শক কুদরত-ই-ইলাহী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *