ঢাকাWednesday , 25 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

করোনা প্রতিরোধে প্রেসক্লাব ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের মাস্ক বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 25 November 2020, 21:03

ডেস্ক রিপোর্ট : দ্বিতীয় দফায় কোভিড-১৯ সংক্রমণ রোধে সাতক্ষীরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও সাতক্ষীরা প্রেসক্লাব যৌথ আয়োজনে জেএসএ কাপ অনূর্ধ্ব চৌদ্দ মহিলা চ্যাম্পিয়নশিপ জয়ী জেলা মহিলা ফুটবল খেলোয়াড়দের মাধ্যমে শহরের বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে। বুধবার বেলা ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সভাপতিত্বে প্রেসক্লাব চত্বর থেকে মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও পৌর আ’লীগের সভাপতি শেখ নাছেরুল হক। এ সময় উপস্থিত ছিলেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, জেলা যুবলীগ নেতা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য কাজী আক্তার হোসেন, সাপ্তাহিক মুক্তস্বাধীন পত্রিকার সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের অর্থ সম্পাদক মো: আবুল কালাম, সাংবাদিক শহিদুল ইসলাম প্রমুখ। মাস্ক বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, কোভিড-১৯ সংক্রমণ রোধে সকলকে অবশ্যই মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *