ঢাকাWednesday , 25 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে নারীর প্রতি সহিংসতা নির্মূল দিবস পালন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 25 November 2020, 20:55

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে নারীর প্রতি সহিংসতা রোধে ১৬ দিনের কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে কালিগঞ্জের হাসপাতাল রোডে এ উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। নারী উন্নয়ন সংগঠন বিন্দুর উদ্যোগে কর্মসূচিতে সংগঠনের যুবরা অংশগ্রহণ করেন। এসময় তারা বলেন, ২৫ নভেম্বর আন্তজার্তিক নারীর প্রতি সহিংসতা নির্মূল দিবস আর ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস। মাঝের ১৬ দিন বিশ্বব্যাপী নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নানারকম সচেতনতামূলক কার্যক্রম পালিত হয়। বিন্দু নারী উন্নয়ন সংগঠন প্রতি বছরের ন্যায় এ বছর ১৬ দিন ব্যাপী নারী প্রতি সহিংসতার বিরুদ্ধে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে আজ মানবন্ধনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১০ ডিসেম্বর মানবাধিকার দিবসের মাধ্যমে শেষ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *