ঢাকাMonday , 23 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পৌরসভার ০৩নং ওয়ার্ডে পাকা রাস্তা নির্মান কাজ উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 23 November 2020, 20:37

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার ০৩নং ওয়ার্ডে কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ০৯টায় পুরাতন সাতক্ষীরা সরদার বাড়ি এলাকায় পৌরসভার ০৩নং ওয়ার্ড কাউন্সিলার ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুস সেলিমের সভাপতিত্বে এ কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। গুরুত্বপূর্ণ অবকাঠামো নগর উন্নয়ন প্রকল্প ফেস-০২ এর আওতায় পৌরসভার ০৩নং ওয়ার্ডের সেকেন্ড অফিসারের মোড় হতে সরদার বাড়ির মোড় পর্যন্ত ৪০০ মিটার কার্পেটিং রাস্তা ১৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। অপরদিকে সরদার বাড়ি মোড় হতে বদ্দীপুর কলোনী অভিমুখে ৪৬০ মিটার রাস্তা সাতক্ষীরা পৌরসভার নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হচ্ছে। এ রাস্তাটি বছরের অধিকাংশ সময় পানিতে তলিয়ে থাকে। নিচু এলাকা বলে অনেক উঁচু করে এ সড়কটি নির্মাণ করা হচ্ছে। এ সময় পৌরসভার সহকারী প্রকৌশলী কামরুল আখতার তপু, এসও সাগর দেবনাথ, ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স সুমন ট্রেডার্সের প্রোপ্রাইটার সুমন, মতিয়ার রহমান, লুৎফর রহমান, রফিকুল ইসলাম, মিল্টন মল্লিক, আব্দুল্লাহ, নাহিদ মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাও. নুর উদ্দীন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *