ঢাকাMonday , 23 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আধুনিক টয়লেটের ছাদ ঢালাই


November 23, 2020 8:35 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সাতক্ষীরা পৌরসভা ও ব্র্যাক আরবান ডেভালপমেন্ট প্রোগ্রামের যৌথ উদ্যোগে নব-নির্মিত অত্যাধুনিক-মানের পাবলিক টয়লেটের ছাদ ঢালাইয়ের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় পৌরসভার ০৪নং ওয়ার্ড কাউন্সিলার কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ আধুনিক পাবলিক টয়লেটের ছাদ ঢালাইয়ের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ২১ লক্ষ ৯১ হাজার টাকা ব্যয়ে সাতক্ষীরা পৌরসভা ও ব্র্যাক আরবান ডেভালপমেন্ট প্রোগ্রামের যৌথ উদ্যোগে ও অর্থায়নে এ অত্যাধুনিক-মানের পাবলিক টয়লেট নির্মাণ করা হচ্ছে। যেখানে থাকবে পুরুষ ও মহিলাদের জন্যে ৬টি টয়লেট, ব্রেস্ট ফিডিং রুম, প্রতিবন্ধীদের জন্য রুম, গোসলখানা ও ওয়াটার ফিল্টারসহ বিভিন্ন সুবিধা। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারী প্রকৌশলী কামরুল আখতার তপু, ব্র্যাকের আর্কিটেক্ট লুসান, পৌরসভার এসও সাগর দেবনাথ, ব্র্যাক আরবান ডেভালপমেন্ট প্রোগ্রামের ফিল্ড কো-অর্ডিনেটর মো. হাসান আলী, ফিল্ড সুপারভাইজার শরিফুল আজাদ, রাশিদুল হাসান, সবুজ কুমার দাস প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।