প্রতিবন্ধী আব্দুল হামিদকে আমরা বন্ধুর উপহার
নিজস্ব প্রতিনিধি : অসহায় আব্দুল হামিদকে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধুর পক্ষ থেকে কম্বল উপহার দেয়া হয়েছে। রোববার (২২ নভেম্বর) বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামের পরিত্যক্ত গ্যালারির নীচে তার থাকার জায়গায় গিয়ে এ উপহার দেয় আমরা বন্ধুর সদস্যরা। এ সময় আমরা বন্ধুর সদস্য নাহিদ হাসান, গাজী আসাদ, নুরুল হুদা, মুশফিকুর রহিম ও ফাহাদ হোসেন উপস্থিত ছিলেন। জানা গেছে, আব্দুল হামিদের গ্রামের বাড়ি আশাশুনি উপজেলা আনুলিয়া ইউনিয়নের নাংলা একসরা গ্রামে। আব্দুল হামিদ নিজেকে বীর মুক্তিযোদ্ধা দাবি করেন। রাজাকারের নিপীড়নে শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েন তিনি। তার নিজ নামিয় সাড়ে ২০ বিঘা জমি রয়েছে কিন্তু তার সন্তান ও লাঠির জোর না থাকায় সেটি তার আত্মীয়রা জবর দখল করে রয়েছে। আশেপাশে মানুষের সাহায্যে মামলা করে জমি উদ্ধারের চেষ্টা করেও তদবির ও টাকার অভাবে শেষ নামেনি। তাই এখন ভিক্ষাবৃত্তি একমাত্র অবলম্বন তার। তার স্ত্রী মোমেনা বেগমকে নিয়ে সাতক্ষীরা স্টেডিয়ামের নীচে রয়েছেন দীর্ঘদিন। তিনি নিজের সম্পত্তি ফিরে পেতে জেলা প্রশাসকসহ সমাজের উচ্চ শ্রেণির মানুষের সাহায্য কামনা করেছেন।

Leave a Reply