ঢাকাSunday , 22 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চলে গেলেন বর্ষীয়ান রাজনীতিবিদ সাংবাদিক আব্দুস সোবহান: রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 22 November 2020, 21:27

নিজস্ব প্রতিনিধি : সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ইউএনবি’র সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুস সোবহান (৭৯)। শনিবার দিবাগত রাত ৪ টার দিকে বার্ধক্য জনিত কারণে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২২ নভেম্বর) বেলা সাড়ে ৩ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিবুল আলমের উপস্থিতিত্বে পুলিশ সদস্যরা তাকে গার্ড অব অনার প্রদান করেন। আসরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাজার নামাজে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, সহকারী কমান্ডার শেখ আব্দুর রউফ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সভাপতি প্রয়াত শেখ ওয়াহেদুজ্জামানের বড় ছেলে ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহাবুবর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল ওয়াহেদ মারুফ, ইউপি সদস্য আলাউদ্দিন সোহেলসহ বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গণপতি গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুস সোবহানের মৃত্যুতে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ গভীর শোক জ্ঞাপন করেছেন। এছাড়াও কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাব, নলতা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ গভীর শোক জ্ঞাপনের পাশাপাশি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *