ঢাকাSunday , 22 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শোভনালীতে ৪ ব্যক্তির জরিমানা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 22 November 2020, 21:19

শোভনালী (আশাশুনি) প্রতিনিধি : স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে আশাশুনি উপজেলা প্রশাসন। রবিবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার শোভনালী ইউনিয়নের বাটরা বাজার ও বালিয়াপুর নামক স্থানে করোনা ভাইরাস মোকাবেলায় মাস্ক পরিধান ও সামাজিক দুরত্ব নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা। এ সময় সামাজিক দূরত্ব বজায় না রাখা ও মাক্স ব্যবহার না করায় পৃথক ৪টি মামলায় ৭শ’ ৫০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও করোনা ভাইরাস মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষে প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়। এর আগে মুজিববর্ষে গৃহহীনদের ঘর প্রদানের জন্য শোভনালী ইউনিয়নে খাসজমি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *