স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে পারভেজকে শুভেচ্ছা
প্রেস বিজ্ঞপ্তি : সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা জি এম ওয়াহেদ পারভেজ যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মনোনীত হওয়ায় স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ, সাতক্ষীরা জেলার পক্ষ থেকে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। রবিবার বিকাল ৫টায় জি এম ওয়াহিদ পারভেজের নিজস্ব বাসভবনে উপস্থিত হয়ে নেতৃবৃন্দ এ শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন, স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সভাপতি অতুল কুমার ঘোষ, সাধারণ সম্পাদক মো. আসিফুল আলম (আসিফ), স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের সদস্য আরাফাত হোসেন (বাবু), খুকুমনি, ছন্দা এবং সাংবাদিক কর্ণ বিশ্বাস কেডি, আব্দুল্লাহ আল মামুন। ওয়াহিদ পারভেজ বলেন বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে সুষ্ঠু সাংস্কৃতিক ধারা অব্যাহত রাখতে তিনি সর্বদা পাশে থাকার জন্য আশ্বাস প্রদান করেন।

Leave a Reply