ঢাকাSunday , 22 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রইচপুরে উঠান বৈঠক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 22 November 2020, 21:07

নিজস্ব প্রতিনিধি : “করোনা নয় আতঙ্ক, থাকতে হবে সতর্ক, প্রতিকার অপেক্ষা, প্রতিরোধ শ্রেষ্ঠ উপায় ও মুজিববর্ষের অঙ্গিকার কাউন্সিলার হবে জনতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শীত মৌসুমে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধকল্পে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ নভেম্বর) বিকাল সাড়ে ০৪টায় সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলার শেখ জাহাঙ্গীর হোসেন কালু’র সার্বিক ব্যবস্থাপনায় পৌর ০৭ নং ওয়ার্ডের রইচপুর রাজ্জাকের মোড় এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। আব্দুল কাদেরের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর ০৭ নং ওয়ার্ড কাউন্সিলার ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন কালু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাও. আব্দুর রহিম, কবির হোসেন, আফছার সরদার, পৌর ০৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল কুদ্দুস, আব্দুল মজিদ, কামাল হোসেন, খাদেমুল ইসলাম, রেজাউল ইসলাম, আবুল হোসেন, পলাশ, আব্দুল জলিল, আনারুল ইসলাম ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ফজলু ঢালী প্রমুখ। এ সময় সাতক্ষীরা পৌরসভার ০৭ নং ওয়ার্ডের রইচপুর রাজ্জাকের মোড় এলাকার ৩ শতাধিক নারী ও পুরুষের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক ও করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর ০৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ফজলু ঢালী। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *