ঢাকাMonday , 24 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পারুলিয়ায় মটর ভ্যান, ইঞ্জিন ভ্যান ও ইজিবাইক সমিতির কমিটি গঠন

admin ঢাকা
আপডেট: 24 September 2018, 21:01

পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার পারুলিয়ায় মটর ভ্যান, ইঞ্জিন ভ্যান ও ইজি বাইক চালক সমিতির কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টায় পারুলিয়া বাজারের কাশেম পার্কে এই কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ আব্দুল কাশেম (নুনু), দেবহাটা উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি ইশারাত আলী, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, দপ্তর সম্পাদক আরিজুল হক আরি, পারুলিয়া ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব অজিয়ার রহমান, পারুলিয়া ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।
এসময় সকলের সম্মতিতে কমিটির সভাপতি নির্বাচিত হন ইশরাত আলী, সাধারণ সম্পাদক হাসান গাজী, সাংগঠনিক সম্পাদক হজরত আলী, কোষাধ্যক্ষ মো. আলমগীর হোসেন ও দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন পারুলিয়া যুব সমাজের আহবায়ক আফছার হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *