ঢাকাFriday , 20 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেন্দ্রীয় যুবলীগের সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানালেন ওয়াহিদ পারভেজ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 20 November 2020, 21:49

নিজস্ব প্রতিনিধি : কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মো: মাঈনুল হোসেন খান নিখিলকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নবগঠিত যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক সাতক্ষীরার কৃতি সন্তান জি.এম ওয়াহিদ পারভেজ। শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ৩টায় ঢাকায় মিরপুরে তার কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের নিজস্ব বাসভবনে গিয়ে জি এম ওয়াহিদ পারভেজ এ শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো: মাঈনুল হোসেন খান নিখিল বলেন, ‘ষড়যন্ত্র কারীরা ষড়যন্ত্র করবে। নিজ দলের ষড়যন্ত্রকারীদের একবার ক্ষমা করবে। বিরোধী-দলের ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে। সাতক্ষীরা এলাকা জামায়াত অধ্যুষিত। সাতক্ষীরায় আওয়ামী যুবলীগ শক্ত ঘাটিতে পরিণত করতে হবে। সবাইকে সাথে নিয়ে মানবিক কাজ করতে হবে। গ্রæপিং করা যাবে না, গ্রæপিং করলে বহিষ্কারের নির্দেশনা দেন তিনি’। এ সময় তিনি কেন্দ্রীয় যুবলীগের ২০১ সদস্য বিশিষ্ট সকল নেতৃত্ববৃন্দের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *