ঢাকাFriday , 20 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মৌতলা ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


November 20, 2020 9:28 pm
Link Copied!

মৌতলা (কালিগঞ্জ) প্রতিনিধি : গৌরব ও সাফল্যের প্রথম বর্ষ পূর্তি উপলক্ষে কালিগঞ্জের মৌতলা বøাড ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে মৌতলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজী রফিকুল ইসলামের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক রাসেল। মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ নাজমুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান জামু, সাতক্ষীরা বøাড ফাউন্ডেশনের সভাপতি মঈনুল আমিন মিঠু, কালিগঞ্জের টিজিপি বøাড ব্যাংকের সদস্য মিঠুন, মৌতলা বøাড ফাউন্ডেশনের উপদেষ্টা তৌহিদুজ্জামান পলাশসহ বিভিন্ন বøাড ব্যাংকের নেতৃবৃন্দ। সভা শেষে মানবিক ও সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা প্রদানসহ কেক কাটা অনুষ্ঠিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাকিব, ইমরান, জাকির, শাহারুক, জাবির প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।