ঢাকাFriday , 20 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত


November 20, 2020 9:27 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে যথাযথ মর্যাদায় পাক হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। প্রথমে সকাল ৮ টার দিকে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর সকাল ১০ টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। সভায় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন। সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক এসএম গোলাম ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সাংগঠনিক কমান্ডার অজিহার রহমান, সহকারী কমান্ডার শেখ মনির আহমেদ, আব্দুর রউফ, আহছান উল্ল্যাহ, প্রয়াত শেখ ওয়াহেদুজ্জামানের বড় ছেলে ও সন্তান কমান্ডের সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন প্রমুখ। সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন মন্টু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।