ঢাকাMonday , 24 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ফিদেল কাস্ত্রো অ্যাওয়ার্ড পাওয়ায় মনিরুজ্জামান মনিকে আ’লীগ নেতৃবৃন্দের অভিনন্দন

admin ঢাকা
আপডেট: 24 September 2018, 21:00

পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি ফিদেল কাস্ত্রো শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড পাওয়ায় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন।
সোমবার (২৪ সেপ্টেম্বর) তাকে অভিনন্দন জানানোর জন্য আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, যুগ্ম সম্পাদক আজহারুল ইসলাম, মোর্তজা আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক বিধান বর্মন, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, দেবহাটা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু বকর গাজীসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
প্রসঙ্গত, সম্প্রতি রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিকে ‘ফিদেল কাস্ত্রো শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড ২০১৮ প্রদান করে আলোকিত বাংলার মুখ ফাউন্ডেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *