ঢাকাThursday , 19 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পৌরসভার ৭ ও ৯ নং ওয়ার্ডে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 19 November 2020, 21:52

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার উদ্যোগে ০৭ নং ওয়ার্ডের রইচপুরে ও ০৯ নং ওয়ার্ডের পশ্চিম পলাশপোলে ফিতা কেটে দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ০৭টায় রইচপুর রাজ্জাকের মোড়ে এ কাজের উদ্বোধন করা হয়। পৌরসভার ০৭ নং ওয়ার্ড কাউন্সিলার ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন কালু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। গুরুত্বপূর্ণ নগর উন্নয়ন প্রকল্প ফেস-০২ এর আওতায় ২৫ লক্ষ টাকা ব্যয়ে সাতক্ষীরা পৌরসভার ০৭ নং ওয়ার্ডের রইচপুর রাজ্জাকের মোড় হতে ঈদগাহ পর্যন্ত ২৫০০ ফুট কার্পেটিং রাস্তা নির্মাণ করা হচ্ছে। এলাকাবাসী ও পথচারীর বহুদিনের চাওয়া দীর্ঘ ২০ বছর পর পূরণ হওয়ায় এলাকাবাসী ও পথচারীদের মাঝে আনন্দের উচ্ছ¡াস লক্ষ্য করা গেছে। এলাকাবাসী ও পথচারীরা পৌর মেয়র ও ওয়ার্ড কাউন্সিলারদেরকে ধন্যবাদ জানান। এ সময় মহিলা কাউন্সিলার ফারহা দীবা খান সাথী, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ফজলু ঢালী, পলাশ, কামাল হোসেন, রুহুল আমিন, আতিয়ার রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ আমিনুর রহমান।
এরপর সকাল সাড়ে ০৮টায় পৌরসভার ০৯ নং ওয়ার্ডের পশ্চিম পলাশপোলে কাউন্সিলার শেখ শফিক উদ দৌলা সাগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন। গুরুত্বপূর্ণ নগর উন্নয়ন প্রকল্প ফেস-০২ এর আওতায় ২৫ লক্ষ টাকা ব্যয়ে সাতক্ষীরা পৌরসভার ০৯ নং ওয়ার্ডে সংগ্রাম মেডিকেল’র সামনে থেকে আতিয়া জামে মসজিদ পর্যন্ত ৩২০ মিটার কার্পেটিং রাস্তা নির্মাণ করা হচ্ছে। এ সময় সাতক্ষীরা পৌরসভার মহিলা কাউন্সিলার ফারহা দীবা খান সাথী, সদর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম রফিক, অ্যাড. ইয়ারুল হক, অ্যাড. মেহেদী হাসান, শফিকুল ইসলাম খান, ব্যবসায়ী মোকছেদ, জহিরুল আলম, সালাম ও তুষারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *