ঢাকাMonday , 24 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে মনোনয়ন প্রত্যাশায় যুবলীগ নেতা মোস্তফা ফরিদের গণসংযোগ

admin ঢাকা
আপডেট: 24 September 2018, 20:57

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহম্মেদ চৌধূরী বলেছেন, জননেত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। তার যোগ্য নেতৃত্বে দেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। আগামী ২১ সালের ভিশন ও ৪১ সালের মিশন সফল করতে তিনি নিরলসভাবে কাজ করে চলেছেন। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। এজন্য জাতির জনক বঙ্গবন্ধুর সৈনিকদের ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে। রোববার (২৩ সেপ্টেম্বর) উপজেলার চালুয়াহাটি, মশ্মিমনগর ও ঝাঁপা ইউনিয়নের বিভিন্ন এলাকায় নৌকার পক্ষে প্রচারণাকালে নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। উন্নয়নকে বাঁধাগ্রস্ত করতে বিএনপি-জামায়াতসহ স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্রে মেতে উঠেছে। এসময় তিনি নেতা-কর্মীদের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকার আহবান জানান।
যশোর-৫ (মণিরামপুর) আসনের আ’লীগের মনোনয়ন প্রত্যাশী এ নেতা এদিন সকাল থেকে রাত পর্যন্ত চালূয়াহাটি ইউনিয়নরে নেংগুড়া বাজার, শয়লাহাট, আমতলা, মশ্মিমনগর ইউনিয়নের কাঁঠালতলা বাজার, বেলতলা, পারখাজুরা, মশ্মিমনগর, ঝাঁপা ইউনিয়নরে রাজগঞ্জ বাজারে নৌকার পক্ষে প্রচারণা চালান। এসময় উপস্থিত ছিলেন জেলার সাবেক সিনিয়র সহসভাপতি ফিরোজ হোসেন, শহর আ’লীগ নেতা জালাল উদ্দীন, ঝাঁপা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক কওছার আহম্মেদ, ইউপি চেয়ারম্যান শামছুল হক মন্টু, আ’লীগ নেতা মাস্টার আমির আলী খাঁ, সাবেক ইউপি সদস্য ফজলুর রহমান, আ’লীগ নেতা জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম মিলন, মতিয়ার রহমান, আবুল কালাম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবুল ইসলাম, ছাত্রলীগ নেতা রাজু আহম্মেদ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *