ঢাকাTuesday , 17 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভূমিহীনদের ন্যায্য ও যুক্তিসংগত দাবি আদায়ে সহযোগিতা করা হবে-এমপি রবি

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 17 November 2020, 21:45

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র সাথে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছে জেলা ও নবগঠিত পৌর ভূমিহীন সমিতির নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় শহরের মুনজিতপুর ইসু মিয়া সড়কের মীর মহলে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন জেলা ভূমিহীন সমিতির সভাপতি মো. কওছার আলী, সহ-সভাপতি মো. শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ইব্রাহীম ফকির, সাংগঠনিক সম্পাদক মমিন হওলাদার, দপ্তর সম্পাদক বাবলু হাসান, নব-গঠিত পৌর ভূমিহীন সমিতির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফজলুর রহমান প্রমুখ। এসময় এমপি রবি প্রকৃত ভূমিহীনদের স্বার্থ সংরক্ষণসহ সংগঠন পরিচালনা করার আহŸান জানান। ভূমিহীনদের ন্যায্য ও যুক্তিসংগত দাবি আদায়ে সহযোগিতা করা হবে বলে আশ্বাস প্রদান করেন এমপি রবি। এসময় জেলা ও পৌর ভূমিহীন সমিতি নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *