ঢাকাTuesday , 17 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

করোনার সংক্রমণ রোধে চলমান কার্যক্রম নিয়ে এমপি রবির সাথে মতবিনিময় করেছে কারিতাস কর্মকর্তারা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 17 November 2020, 21:36

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র সাথে করোনার সংক্রমণ রোধে চলমান কার্যক্রম নিয়ে মতবিনিময় করেছে এনজিও সংগঠন কারিতাস বাংলাদেশ সাতক্ষীরা’র কর্মকর্তারা। বুধবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শহরের মুনজিতপুর ইসু মিয়া সড়কের মীর মহলে করোনাকালীন কার্যক্রম প্রোজেক্ট প্রোপোজল তুলে দেন ওই এনজিওর কর্মকর্তারা। সাতক্ষীরা পৌরসভার ০৮টি ওয়ার্ড এলাকায় মহামারি করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তিদের মাঝে হাইজোনিক কিডস্ বিতরণ, আর্থিক সহায়তা প্রদান এবং এলাকায় রাস্তা ও ড্রেন সংস্কার এবং গণসচেতনতামূলক লিফলেট, পোষ্টার, বিলবোর্ড ও হ্যান্ড ওয়াস পয়েন্ট স্থাপন করছে এনজিও সংগঠন কারিতাস বাংলাদেশ সাতক্ষীরা। সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিতে আগামী ২৯ নভেম্বর বিভিন্ন কার্যক্রম উদ্বোধন করার লক্ষ্যে এমপিকে আমন্ত্রণ জানান। এসময় উপস্থিত ছিলেন এনজিও সংগঠন কারিতাস বাংলাদেশ সাতক্ষীরা’র মাঠ কর্মকর্তা প্রতাপ সেন ও মনিটরিং অফিসার দীপঙ্কর বিশ্বাসসহ ৬ জন সুপারভাইজার উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *