ঢাকাTuesday , 17 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রধানমন্ত্রীর চাচি ও শেখ হেলাল উদ্দিন এমপি’র মায়ের মৃত্যুতে এমপি রবির শোক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 17 November 2020, 21:34

নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি ও শেখ হেলাল উদ্দিন এমপি’র মা রিজিয়া নাসের এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সোমবার রাত ৯টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমার মৃত্যুতে এমপি রবি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার চাচি ও শেখ হেলাল উদ্দিন এমপি’র মা রিজিয়া নাসের সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও মর্মাহত’। মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং সেই সাথে সকলকে মহামারি প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা মাস্ক ব্যবহার ও নিরাপদ স্বাস্থ্য বিধি মেনে চলার আহŸান জানিয়েছেন এমপি রবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *