ঢাকাMonday , 16 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে হা-ডু-ডু প্রতিযোগিতায় শ্রীপুর চ্যাম্পিয়ন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 16 November 2020, 21:20

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই ফুটবল মাঠে পাঁচদিন ব্যাপী বৃক্ষমেলা উপলক্ষে চার দলীয় লক্ষ টাকার হা-ডু-ডু প্রতিযোগিতার ফাইনাল খেলা সোমবার (১৬ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। চাঁচাই সবুজ সংঘ আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে দক্ষিণ শ্রীপুর ইউপি’র মেম্বর মিলন হোসেনের দল ১০০-৬৬ পয়েন্টের ব্যবধানে তারালী হা-ডু-ডু দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রানার্স আপ তারালী দলের খেলোয়াড় বাবু এবং প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দক্ষিণ শ্রীপুর দলের খেলোয়াড় ভোলা। খেলা পরিচালনা করেন আব্দুল হাদী। বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। চাঁচাই সবুজ সংঘের সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন ও প্রচার সম্পাদক লাল্টু ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী কাউফিল অরা সজল, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জী, যুবলীগ নেতা নুরুজ্জামান খোকন, সাজেদুল হক সাজু প্রমুখ। প্রচুর সংখ্যক দর্শক গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই হা-ডু-ডু খেলা উপভোগ করেন। পরে অতিথিবৃন্দ পাঁচ দিনব্যাপী বৃক্ষমেলার সমাপনী ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *