ঢাকাMonday , 16 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রসুলপুরে কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 16 November 2020, 21:02

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার ০৯ নং ওয়ার্ডের রসুলপুর এলাকায় কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে পৌরসভার ০৯ নং ওয়ার্ড কাউন্সিলার শেখ শফিক উদ দৌলা সাগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প ফেস-০২ এর আওতায় ২৫ লক্ষ টাকা ব্যয়ে পৌরসভার ০৯ নং ওয়ার্ডে রসুলপুর জামালের বাড়ি হতে মাসুদ পারভেজ’র বাড়ি পর্যন্ত ৩১০ মিটার কার্পেটিং রাস্তা নির্মাণ করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার মহিলা কাউন্সিলার ফারহা দীবা খান সাথী, সাতক্ষীরা পৌরসভার সহকারী প্রকৌশলী কামরুল আখতার তপু, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান, পৌরসভার এসও সাগর দেবনাথ, ঠিকাদার প্রতিষ্ঠান সরদার এন্টারপ্রাইজের প্রতিনিধি নাজমুল ইসলাম ও তুষারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *