ঢাকাMonday , 24 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের একাডেমিক ভবন সম্প্রসারণের কাজ উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 24 September 2018, 20:51

ডেস্ক রিপোর্ট: সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৪ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান’র এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র সহকারী প্রকৌশলী তানভীর ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী এমএমএ জায়েদ বিন গফুর, ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমাদুল ইসলাম, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু, ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল, জেলা ওলামালীগের সভাপতি সৈয়দ নাজমুল হক বকুল, যুব নেতা মীর মহিতুল আলম মহি, জেলা তাঁতীলীগের সভাপতি মীর আজহার আলী শাহিন, বিশিষ্ট হস্তরেখাবিদ এসকে বোস ও বাঁশদহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান প্রমুখ।
এসময় এমপি রবি বলেন, “জননেত্রী শেখ হাসিনা সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানের বিল্ডিংসহ অবকাঠামো উন্নয়নে বরাদ্দ বেড়েছে। নতুন প্রজন্মের এই কোমলমতি শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। কোমলমতি শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।
প্রসঙ্গত, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয়ে চারতলা ভীত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠান পরিচালনা করেন ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক এসএম শহিদুল ইসলাম ও মো. নজিবুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *