ঢাকাSunday , 15 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা যুবলীগের আনন্দ র‌্যালি

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 15 November 2020, 22:09

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ  যুবলীগের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালি করেছে জেলা যুবলীগের নেতৃবৃন্দ। রবিবার (১৫ নভেম্বর) বিকাল ৪ টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কে সাতক্ষীরা জেলার যুবলীগের ব্যানারে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে জেলার যুবলীগের সদস্য জি এম ওয়াহিদ পারভেজকে সহ-সম্পাদক পদে নির্বাচিত করায় আনন্দ মিছিল করেছেন যুবলীগের নেতা-কর্মীরা। র‌্যালিটি শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে শুরু হয়ে শহরের নিউ মার্কেট মোড়সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়। র‌্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক জহুরুল হক নান্টু, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু সহ প্রমুখ। এ সময় জেলা যুবলীগের সদস্য স ম আব্দুস সাত্তার, কামরুল ইসলাম, সিদ্দিকুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম রেজা, জেলা তাঁতীলীগের সভাপতি কাজী মারুফ, সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, সাবেক ছাত্রনেতা ও যুবনেতা আব্দুল্যাহ আল মামুন, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রোফেসর মঈনুল, দেবহাটা উপজেলা যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজিব ফরহাদ, সাবেক ছাত্র নেতা তানভীর কবির রবিন, ছাত্র নেতা মিঠুন ব্যানার্জী, ছাত্রনেতা আশিক রেজা অপু, সহ যুবলীগের নেতৃত্ববৃন্দরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *