ঢাকাSunday , 15 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় তৃতীয় শ্রেণির কর্মচারীদের কর্মবিরতি


November 15, 2020 9:59 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের পদ পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে কর্মবিরতি পালিত হয়েছে। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে রবিবার সকাল ৯ টা থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে উক্ত কর্মবিরতি পালন করা হয়। সংগঠনটির সভাপতি মাকসুদুর রহমান খান চৌধুরী সুজার সভাপতিত্বে কর্মবিরতিতে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি জিন্নাতুন আরা রুপালী, সাধারণ সম্পাদক ওয়াজেদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক কাজী সফিউল আজম, ক্রীড়া সম্পাদক শাহাদাতুল করিম বাপ্পী, সদস্য আব্দুল হান্নান, গোলাম মোস্তফা, রুহুল আমিন প্রমুখ। বক্তারা বলেন, কালেক্টরেট সহকারীরা বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) অফিসে দায়িত্ব পালন করে থাকেন। দীর্ঘ চাকরি জীবনে তারা পদোন্নতি না পেয়ে হতাশায় ভুগছেগন এবং কর্মস্পৃহা হারিয়ে ফেলছেন। বক্তারা এ সময় তাদের কর্মস্পৃহা ফিরিয়ে আনতে কালেক্টরেট সহকারীদের প্রশাসনিক কর্মকর্তা ও সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতিসহ বেতন গ্রেড উন্নীতকরণের জোর দাবি জানান। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত দেশব্যাপী এই পূর্ণ-দিবস কর্মবিরতি চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।