‘দেশে কর্তৃত্ববাদী সরকার ব্যবস্থা প্রবর্তন করেছে আওয়ামীলীগ সরকার’-অ্যাড. ইফতেখার আলী
নিজস্ব প্রতিনিধি : “দেশে কর্তৃত্ববাদী সরকার ব্যবস্থা প্রবর্তন করেছে আওয়ামী লীগ সরকার”। ঢাকা ও সিরাজগঞ্জ উপ-নির্বাচনে ভোট জালিয়াতি এবং গাড়িতে আগুন দেয়ার মিথ্যা অভিযোগে বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতার ও মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে সাতক্ষীরা শহরের ইটাগাছা হাটের মোড়ে এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন জেলা বিএনপির আহŸায়ক অ্যাড. সৈয়ত ইফতেখার আলী। জেলা বিএনপি আয়োজনে রবিবার (১৫ নভেম্বর) বিকালে অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সমাবেশে তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতা দখল করে মহান মুক্তিযুদ্ধের মূল চেতনা থেকে সরে যেয়ে গণতান্ত্রিক স্বাধীনতাকে হিমাগারে পাঠিয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশ ও দেশের মানুষের কাছে মোটেও নিরাপদ নয়। বিধায় এই স্বৈরচারী শাসন থেকে মুক্তির জন্য দলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে দুর্বার আন্দোলনের প্রস্তুতি গ্রহণের আহŸান জানান।
সমাবেশে জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম বলেন, দেশব্যাপী খুন, ধর্ষণ ও লুটপাটসহ দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনৈতিক ও সামাজিক অবস্থাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। তিনি সকলকে গণবিরোধী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহŸান জানান।
প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন, জলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, স্বেচ্ছাসেবক দল সভাপতি সোহেল আহমেদ মানিক, যুবদলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, শ্রমিক দল সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, যুবদল সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, স্বেচ্ছাসেবক দল সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য শের আলী।

Leave a Reply