ঢাকাSunday , 15 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ডাক্তার সাবিনা পারভীনের সনদ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 15 November 2020, 21:43

ডেস্ক রিপোর্ট : অপ-চিকিৎসায় জড়িত খুলনা জেনারেল হাসপাতালের ডা. সাবিনা পারভীন সাথী’র বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এক নারী। রবিবার (১৫ নভেম্বর) সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান খুলনার পাইকগাছা উপজেলার বাসাখালী গ্রামের মো. সাইফুল ইসলাম গাজীর স্ত্রী শরিফা বেগম। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার ছোট বোন দাকোপ থানার জয়নগর গ্রামের রাজমিস্ত্রি আরিফ হোসেনের স্ত্রী সুফিয়া খাতুন জরায়ুতে টিউমার আক্রান্ত হলে খুলনা জেনারেল হাসপাতালের ডা. সাবিনা পারভীন সাথী’র শরণাপন্ন হই। আল্ট্রাসনোগ্রাফী করে দেখার পর তিনি অপারেশনের জন্য ৫০ হাজার টাকা দাবি করেন। দাবিকৃত ৫০ হাজার টাকা দেয়ার পর গত ২৭ আগস্ট আমার বোনের অপারেশন সম্পন্ন করেন ডা. সাথী। কিন্তু অপারেশনের পর থেকে জ্বালা যন্ত্রণা আরো বেড়ে গেলে তাকে খুলনা মেডিকেল কলেজের প্রোফেসর ডা. সামছুন নাহার লাকীর কাছে নিয়ে যাই। তিনি আমার বোনের অবস্থা দেখে তাকে খুমেক হাসপাতালে ভর্তি করে দিতে বলেন। বিষয়টি জানতে পেরে সুচতুর ডা. সাবিনা পারভীন সাথী বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে আমার বোন সুফিয়াকে সেখানে ভর্তি হতে দেয়নি।
শরিফা বেগম অভিযোগ করে বলেন, অপারেশনের কয়েকটি পর বোনের কাটা স্থান থেকে পুঁজ বের হতে থাকে। বিষয়টি ডা. সাথীকে জানালে তিনি বলেন, সামান্য ইনফেকশন হয়েছে ঠিক হয়ে যাবে। এ সময় কৌশলে তিনি সুফিয়ার অপারেশনের সব কাগজপত্র আমাদের কাছ থেকে নিয়ে নেন। কিন্তু বোনের অবস্থা ক্রমাবনতি হতে থাকলে আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে জানতে পারি তার অপ-চিকিৎসা করা হয়েছে। ডা. সাবিনা পারভীন সাথী সার্জারি বিশেষজ্ঞ না হয়েও আমার বোনকে অপারেশন করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। অপারেশনের সময় ইউরোনারী বøাডার কেটে ফেলা হয়েছে এবং সেলাই করার সময়ে চর্বিসহ সেলাই করা হয়েছে। যে কারণে অপারেশনের পর থেকে এই অবস্থার সৃষ্টি হয়েছে। তিনি আরো বলেন, আমার বোনের বিষয়টি মোবাইলে ডা. সাবিনা পারভীন সাথী কে জানালে তিনি কোন দায় দায়িত্ব নিবে না মর্মে জানিয়ে দেন এবং তাদের সাথে রুঢ় আচরণ করেন। বর্তমানে বোন সুফিয়াকে সাতক্ষীরার একটি ক্লিনিকে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। বোনের চিকিৎসা করাতে ইতিমধ্যে আমার লক্ষাধিক টাকা খরচ হয়েছে। ডা. সাথীর অপ-চিকিৎসায় আমার বোন সুফিয়া এখন মৃত্যু পথযাত্রী। তিনি চিকিৎসক সাবিনা পারভীন সাথী’র সনদ বাতিলসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে স্বাস্থ্যমন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *