ঢাকাSunday , 15 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রমজাননগরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 15 November 2020, 21:35

সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলার রমজাননগরে সড়ক দুর্ঘটনায় অকালে প্রাণ হারিয়েছেন আঙ্গুর আল আসাদ বাবু (৩৬) নামে এক যুবক। সে ইউনিয়নের তারানীপুর গ্রামের মো. আজগার গাজীর ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, আঙ্গুর নিপা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে এমপিও পদে চাকুরি করে আসছিল। শনিবার রাত্র ১০টার দিকে নিজ মোটরসাইকেল যোগে শ্যামনগরে জরুরী ঔষধ আনার জন্য ভেটখালী থেকে বাহির পাতড়াখোলা পেঁচোর মোড় নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি ট্রলির সাথে জোরে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে। স্থানীরা ছুটে এসে আঙ্গুরকে উদ্ধার করে পরিবারকে খবর দিলে দ্রæত তারা ঘটনাস্থলে পৌঁছে তাকে শ্যামনগর হাসপাতালে ভর্তি করে। অবস্থার উন্নতি না হলে আঙ্গুরকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। রবিবার জোহরবাদ জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে সে পিতা-মাতা, স্ত্রী, ছয় বছরের শিশু পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আঙ্গুরের অকাল মৃত্যুতে তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *