ঢাকাSaturday , 14 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ


November 14, 2020 9:42 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (সা:) কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে কালিগঞ্জে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০ টার দিকে শহীদ সামাদ স্মৃতি ময়দানে আহলে সুন্নাত ওয়াল জামায়াত কালিগঞ্জ শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আল্লামা আবু সাঈদ জিহাদীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর প্রেসিডিয়াম সদস্য আল্লামা ড. হাসান আল আজহারী। মাও. আশরাফুল ইসলাম আজিজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাও. আবু তাহের, মাও. আব্দুল আজিজ, মাও. আকরাম হোসাইন, মুফতি নাজমুস শাহাদাত, মুফতি আরিফুল্যাহ, হাফেজ মাও. আব্দুস সাত্তার, মাও. আনোয়ারুল ইসলাম, মুফতি মাও. নাসির উল্যাহ ফারুকি, হাফেজ মাও. মাহবুর আলম, মাও. মহাসীন আলী, মাও. রমিজ উদ্দীন, মাও. আব্দুস সবুর সাইফি, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুল গফুর, হাফেজ গোলাম মোস্তফা, মাসুম বিল্যাহ সুজন প্রমুখ। এ সময় উপজেলা বিএনপি’র সভাপতি অ্যাড. শেখ আব্দুস সাত্তার, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও মথুরেশপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান মাহবুবর রহমান, নাজিম বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি শেখ ফিরোজ কবির কাজলসহ বিভিন মসজিদের ইমাম, খতিব, মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা ফ্রান্সের পণ্য বর্জনের জন্য সকল মুসলমানের প্রতি আহŸান জানান। এছাড়া মানবতার মহান দিশারী মহানবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে কটূক্তিকারী ফ্রান্সের সাথে বাংলাদেশের ক‚টনৈতিক সম্পর্ক ছিন্ন করা ও দেশে ইসলাম ধর্ম সম্পর্কে অবমাননাকর বক্তব্য প্রদানকারীদের কঠোর শাস্তি প্রদানের জন্য আইন প্রণয়নের জন্য সরকারের কাছে দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।