ঢাকাSaturday , 14 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় পরিবহণের চাপায় মোটরসাইকেল চালক নিহত


November 14, 2020 9:39 pm
Link Copied!

তালা প্রতিনিধি : ঢাকাগামী আরএম পরিবহণের চাঁপায় মাহাবুব রহমান নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তালা উপজেলার মদনপুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। মাহাবুব তালা উপজেলার মুড়াকলিয়া গ্রামের কোহিনুর রহমানের ছেলে। স্থানীয় বাসিন্দা মার্ক সরকার জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মদনপুর বাজারের পাশে খুলনা-সাতক্ষীরা মহা-সড়কে ঢাকাগামী আরএম পরিবহণ ও পাটকেলঘাটাগামী মোটরসাইকেল’র মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মাহাবুব রহমান পরিবহণের চাকার তলে পিষ্ট হয়ে নিহত হয়। তালা থানার ওসি মো. মেহেদী রাসেল জানান, দুর্ঘটনার পরপরই আরএম পরিবহণ (ঢাকা মেট্রো-ব-১১-১১৪৬) চালক পালিয়ে যায়। তিনি বলেন, ঘটনার পর রাত ১০টার দিকে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত মাহাবুব’র মরদেহ উদ্ধার করে। একইসাথে তার ব্যবহৃত মোটরসাইকেল (খুলনা মেট্রো ল-১১-১৮৮৮) উদ্ধার সহ ঘাতক পরিবহণটি জব্দ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।