ঢাকাFriday , 13 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভারতে পাচার হওয়া ৩০ জনকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 13 November 2020, 21:33

বেনাপোল প্রতিনিধি : বিভিন্ন সময় ভাল কাজের প্রলোভনে ভারতে পাচারের হওয়া শিশুসহ ৩০ বাংলাদেশি নারী-পুরুষকে ফেরত পাঠিয়েছে ভারত সরকার। ভারতে নিযুক্ত বাংলাদেশ উপ-হাই-কমিশনারের সহযোগীতায় তারা দেশে ফেরার সুযোগ পেয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকাল ৫ টার সময় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেরত আসা বাংলাদেশিরা চাপাইনবাবঞ্জ, কক্সবাজার, মাগুরা, খুলনাসহ বিভিন্ন জেলার বাসিন্দা। ফেরত আসাদের বেনাপোল থেকে যশোর রাইটস এর পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক জানান, আমরা ও মহিলা আইনজীবী সমিতিসহ কয়েকটি এনজিও সংস্থা তাদেরকে গ্রহণ করেন। তাদেরকে যশোর নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরো জানান, ভুক্তভোগীরা বিভিন্ন সময় দালালের প্রলোভনে পড়ে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচার হয়। তারা ৩ থেকে ৫ বছর পর্যন্ত ভারতের জেলে ছিল। পরবর্তীতে সে দেশের বিভিন্ন বেসরকারি সংস্থা তাদেরকে জেল থেকে ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। এরপর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি চালাচালির মাধ্যমে ট্রাভেল পারমিটের আজ দেশে ফেরত ফেরত পাঠিয়েছে। বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, বিভিন্ন প্রলোভনে পড়ে এসব নারী, শিশুরা পাচারের শিকার হয়েছিল। তাদেরকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটে মাধ্যমে আমাদের কাছে হস্তান্তর করেছে। কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষে এদেরকে বিভিন্ন এনজিও সংস্থা গ্রহণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *