ঢাকাFriday , 13 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পুরাতন সাতক্ষীরায় ও ইসলামপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 13 November 2020, 21:28

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার ০৩ নং ওয়ার্ডের পুরাতন সাতক্ষীরা পূর্বপাড়ায় ৬নং ওয়ার্ডের ইসলামপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১১টায় পৌরসভার ০৩নং ওয়ার্ডের কাউন্সিলার শেখ আব্দুস সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ পিচের রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প ফেস-০২ এর আওতায় ২৫ লক্ষ ২০ হাজার টাকা ব্যয়ে পৌরসভার ০৩ নং ওয়ার্ডে পুরাতন সাতক্ষীরা পূর্বপাড়া আলিয়া মাদ্রাসার মোড় হতে বদ্দীপুর কলোনি অভিমুখে ৭১০ মিটার পিচের রাস্তা নির্মাণ করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার এসও সাগর দেবনাথ, তুষার চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মো. অলিউল্লাহ, নির্মাণ কাজের ঠিকাদার হাফিজুর রহমান খান বিটু, আতাউর রহমান, শাহ আলম, আব্দুল হাকিম ও আব্দুর রাজ্জাক প্রমুখ। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে সকাল ৯টায় পৌরসভার ০৬ নং ওয়ার্ডের ইসলামপুর এলাকায় ফ্লাড সলিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এ সময় পৌরসভার ০৬ নং ওয়ার্ডের কাউন্সিলার মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি প্রধান অতিথি হিসেবে এ রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন। পৌরসভার অর্থায়নে ৪ লক্ষ ৯০ হাজার টাকা ব্যয়ে ০৬ নং ওয়ার্ডে বাজুয়ারডাঙ্গী পাকা রাস্তার মোড় হতে ইসলামপুর ০২ নং মসজিদ পর্যন্ত ৩০০ মিটার ফ্লাড সলিং রাস্তা নির্মাণ করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার মহিলা কাউন্সিলার অনিমা রানী মন্ডল, ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স দিসা এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মো. আজিজুল ইসলাম ঢালী, আনারুল, ইসলাম, মুজিবর রহমান, জাবের আলী, বাদশা ও মান্নান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *